ঢাকাWednesday , 27 March 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে ব্যবসায়ীদের সাথে পুলিশের মত বিনিময় সভা

Link Copied!

ঢাকার দোহারে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দোহার উপজেলার সকল হাট বাজারের ব্যবসায়ীদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭মার্চ) দুপুরে দোহার থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। দোহার থানার ওসি হারুন অর রশিদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মো.আশরাফুল আলম।

#New_Classic_Event_Management

সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধানে পরামর্শ দেয়া হয়। এছাড়া রমজান ও ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

এসময় আরও উপস্থিত ছিলেন শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সুমন, জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি, হাসপাতাল রোড ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হাশেম, সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ, তানজিম ইসলামসহ জয়পাড়া ও দোহার উপজেলার বিভিন্ন বাজার সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও ব্যবসায়ীবৃন্দ।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি