ঢাকাSunday , 24 March 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকা জেলা পুলিশ নবাবগঞ্জের প্রতিবন্ধী ট্রাফিক মুজার পাশে

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা চৌরঙ্গীতে প্রায় ৩৫ বছর ধরে বিনা পয়সায় ট্রাফিক সেবা দিচ্ছেন মোজাফফর মুজা। কখনো রোদ কখনো বৃষ্টি উপেক্ষা করে ঠাই দাড়িয়ে যানজট নিরাসন করেন যিনি। সম্প্রতি অসুস্থ হওয়ায় অভাব অনটনে দিনযাপন করছিলেন পরিবার সহ।

#New_Classic_Event_Management

মোজাফফর মুজা ও তার পরিবারের দুর্দশার কথা জানতে পেরে রবিবার পরিবারটি পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার। পুলিশ সুপার মো:আসাদুজ্জামান এর পক্ষে দোহার সার্কেল এএসপি মো. আশরাফুল আলম ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: শাহজালাল এক মাসের চাল, ডাল, আটা, তেল, লবণ, চিনি, খেজুর, মুড়ি, সেমাই ও ঈদ উপলক্ষে নতুন কাপড় মোজাফ্ফর মুজা ও তার পরিবারের কাছে পৌছে দেন।

দোহার সার্কেলের এএসপি মো: আশরাফুল আলম বলেন, আগলা চৌকিঘাটার বাসিন্দা মোঃ মোজাফ্ফর জন্ম থেকেই কথা বলতে পারেন না। মানসিকভাবেও বিকশিত নন। তার স্ত্রীও এক চোখে দেখেন না। দুই ছেলে, দুই মেয়ে যার মধ্যে এক ছেলে ও এক মেয়ে শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী।


শত প্রতিবন্ধকতাতেও মোজাফফর আগলা মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনায় কমিউনিটি পুলিশিং এর অংশ হিসেবে দায়িত্ব পালন করেন। মানুষ খুশি হয়ে যা দেন, তাতেই ছেলে মেয়েদের নিয়ে কোনমতে সংসার চালান। মোজাফফর ও তার পরিবারের দুর্দশার কথা জানতে পেরে ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মো: আসাদুজ্জামান স্যার তাদের জন্য ১ মাসের বাজার ও ঈদ উপলক্ষে নতুন কাপড় উপহার দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি