ঢাকাTuesday , 19 March 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মানিকগঞ্জে গাঁজার গাছসহ আটক-১

Link Copied!

মানিকগঞ্জে গাঁজার গাছসহ আব্দুল লতিফ (৫২) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

#New_Classic_Event_Management

মঙ্গলবার বিকেল ৩টায় সদর উপজেলার পূর্ব দাশড়া (রহমতপুর) এলাকা থেকে ২০টি গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। আব্দুল লতিফ ওই এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, নিজের জমিতে গাঁজা গাছের চাষ করছিলেন আব্দুল লতিফ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।


এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ইনচার্জ আবুল কালাম জানান, এসআই নাফিজ ইমতিয়াজ জুয়েলের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আব্দুল লতিফকে আটক করা হয়। এসময় তার ভোগদখলীয় জমি থেকে ২০টি কাঁচা গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ বিষয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি