ঢাকাSaturday , 16 March 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পানগাঁও আইসিটিকে প্রোফিটেবল করতে হবে-সালমান এফ রহমান

Link Copied!

পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালকে (আইসিটি) প্রোফিটেবল করতে হবে। এখানে হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট করা হয়েছে। এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজেক্ট। তিনি এই কোনটিইনার পোর্টকে উদ্বোধন করেছিলেন। প্রধানমন্ত্রী চেয়েছিলেন নদীপথে যেহেতু অনেক জাহাজ আসে এবং সড়ক পথে অনেক চাপ কমে যাবে সেই কথা মাথায় রেখেই এই পোর্ট সচল করতে।তাই এটিকে যেকোন বললে সাকসেসফুল করতে হবে এবং সকলে মিলে আমরা সেটি করতে পারব।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি আজ সকালে ঢাকা জেলার কেরানীগঞ্জস্থ পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরো বলেন,
বর্তমানে যারা পোর্ট হ্যান্ডেলিং করছে তারা অস্থায়ী ভিত্তিতে করছে। এক মাসের মধ্যেই পোর্ট হ্যান্ডেলিং এর স্থায়ী সমাধান করা হবে। পোর্টে কর্মরত শ্রমিকদের সমাধান করা হবে। শুধু শ্রমিকদের সমাধান করলেই হবে না। এখানে কারগোর সংখ্যা বাড়াতে হবে। তা না হলে শ্রমিকরা পাবেনা। এই পোর্টে যাতে কারগো বেশি আসতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি, জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামাল, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহায়েল উপস্থিত ছিলেন এবং কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রমূখ।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি