ঢাকাSunday , 10 March 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে স্বাগত মিছিল

Link Copied!

ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে ও রমজানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল করা হয়েছে। ৯মার্চ শনিবার বিকেলে মিছিলটি জয়পাড়া বাজার মসজিদ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড় এসে শেষ হয়।

#New_Classic_Event_Management

ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি কামাল হোসেন মাস্টারের সভাপতিত্বে ও এসিসট্যান্ট সেক্রেটারি মাওলানা যুবায়ের আহমাদ সাকীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সিনিয়রসহ সভাপতি ডা.মাওলানা মোঃবিল্লাল হোসেন, সেক্রেটারি আলহাজ্ব হাফেজ রুহুল আমিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক হাফেজ তাওহিদুল ইসলাম, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা শাখা সাধারণ সম্পাদক মুফতি জিল্লুর রহমান আরেফী , ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন, ইসলামী ছাত্র আন্দলোন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো.জামাল হোসেন প্রমুখ। মিছিল শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি