ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয় ৬৫নং বর্দ্ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় বর্দ্ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের শ্রেষ্ঠ ব্যবস্থাপনায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী সভাপতি সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ ইংরেজি বিভাগের প্রভাষক শিপন মিয়ার সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া,পুরষ্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীন ও বর্ষীয়ান নেতা নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল বাতেন মিয়া।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়ের উদ্দেশ্য বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো.আলী নূর।
এসময় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো.আলী নূর তার বক্তব্যেয় তিনি বলেন, আমার জীবনে বাংলাদেশের অনেক জায়গায় অনেক প্রোগ্রাম ও অনুষ্ঠানে আমি গিয়েছি।
এতো সুন্দর গোছানো,পরিপাটি অনুষ্ঠান ও অনেক সুন্দর ব্যবস্থাপনা আর দ্বিতীয়টি আমি দেখেনি। ভালো অনুষ্ঠান হয়েছে তাই আমি প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটিকে ধন্যবাদ জানাই। আমি বলতে চাই,
আপনারা যারা অভিভাবক আছেন অনেকেই বলেন লেখাপড়া করে কোন লাভ নাই। আমি এই জায়গায় বলতে চাই,এটা ভুল,লেখাপড়া করে অবশ্যই লাভ আছে। এটা আপনারা ভুল বলেন। লেখাপড়া শিখে ভালো মানুষ হওয়া যায়,সুনাগরিক হওয়া যায়,বড় বড় স্থানে চাকরি করা যায়। একবার না হলে দ্বিতীয় বার ও তৃতীয় বারে চাকরি পাওয়া যায়। হতাশা হতে নেই। ভালো লেখাপড়া পরিবারের জন্য মঙ্গল বয়ে আনে।
নিয়মিত পড়াশোনা একজন ছাত্রকে অনেক দূরে নিয়ে যায়। অভিভাবক যারা আছেন অবশ্যই আপনার বাচ্চাকে
লেখাপড়া,খেলাধুলা সাংস্কৃতিক ও তাদের খাবার দাবারের ক্ষেত্রে তদারকি করবেন। তাদের সুষ্ঠু ভাবে গড়ে তুলতে আপনাদের ভূমিকা সবার আগে। এরপর শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে। তাদের এই সময় টা পরিচর্যা করতে হবে। কাদা মাটি দিয়ে যেমন অনেক জিনিস পত্র তৈরি করা যায় তদ্রুপ তাদেরও ঠিকমত নিয়মিত পরিচর্যা করলে অবশ্যই তারা বড় হয়ে উঠবে আর ভালো কিছু করবে। আপনাদের মঙ্গল বয়ে আনবে।
বর্দ্ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা সুলতানা এর ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো.কামরুল হাসান সোহেল মিয়া ভাই বিপিএএ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ প্রফেসর সদানন্দ মধু,গ্রেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার কাজী রাশেদ মামুন,
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মামুন উর রশীদ,আমন্ত্রিত অতিথি ছিলেন মেজবাহ উদ্দিন,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আমিনুল ইসলাম,শিক্ষানুরাগী সাগর আহমেদ লিঠু, বিদ্যোৎসাহী সদস্য সাবিহা আক্তার,শিক্ষক প্রতিনিধি মো.মনিরুজ্জামান,শিক্ষক প্রতিনিধি মাধ্যমিক আব্দুল কুদ্দুস,দাতা সদস্য সুজিত সরকার,ইউপি সদস্য রিপন মিয়া,অভিভাবক সদস্য সোহেল ইসলাম,অভিভাবক সদস্য সুবর্ণা আক্তার ও লুনা আক্তার প্রমুখ।