ঢাকার নবাবগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক ম্যাগাজিনের মোরক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়ে।
এতে প্রধান অতিথি থেকে বার্ষিক ম্যাগাজিনের মোরক উন্মোচন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট গ্রুপের সভাপতি মোঃ কামরুল হাসান সোহেল।
প্রধান অতিথি উপস্থিত স্কাউট’সদের উদ্দেশ্যে বলেন, একজন স্কাউটস হিসেবে তোমাদের হতে হবে মানবিক, উদার মনের। আগামীর স্মার্ট বাংলাদেশ নাগরিক হবে তোমরা। তাই তোমাদের স্মার্ট দেশের শারিরিক ও মানসিক মননশীলতার স্মার্ট নাগরিক হয়ে উঠতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইহ্রাহীম খলিল, প্যানপেসিফিক প্রোপার্টিজ লি. ও লাকী জাগরণ ফাউন্ডেশনের চেয়ারমান লাকী আহমেদ, স্কাউট ব্যক্তিত্ব রণজিৎ কুমার রায়, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা জেলা দ. আঞ্চলিক জোনের জেনারেল সেক্রেটারী মো. নাসির উদ্দিন, সমাজকর্মী মো. আবুল কালাম ও আবুৃল বাসার।
মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মোহাম্মদ রাজু ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
রাতে সংগঠনের সদস্যদের আয়োজনে একই স্থানে ভাষা শহিদদের শ্রদ্ধায় মঞ্চায়িত হয় নাটক ‘কবর’। যা ভাষা শহীদদের করুণ কাহিনী প্রতিফলিত হয়েছে।