ঢাকাThursday , 18 January 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইরানে হামলায় চার শিশুসহ নিহত ৭

Link Copied!

জইশ আল-আদল গ্রুপের সদর দপ্তরে হামলার জন্য তেহরানকে সতর্ক করার এক দিন পরই বৃহস্পতিবার পাকিস্তান ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। পাকিস্তান দুটি বেলুচ বিচ্ছিন্নতাবাদীগোষ্ঠীর পোস্টে হামলা করেছে বলে জানা গেছে। এরা হলো বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বেলুচিস্তান লিবারেশন আর্মি।

#New_Classic_Event_Management

তেহরান পাকিস্তানের ভূখণ্ডের অভ্যন্তরে সশস্ত্র ঘাঁটিতে হামলা চালানোর দুই দিন পরই এই হামলা চালানো হয়। এদিকে ইরানি মিডিয়া জানিয়েছে, পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে বেশ কয়েকটি পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে তিন নারী ও চার শিশু নিহত হয়েছে, তারা কেউই ইরানের নাগরিক নয়।
পাকিস্তানের একটি গোয়েন্দা সূত্র রয়টার্সকে জানিয়েছে, ‘সামরিক বিমানের মাধ্যমে এই হামলা চালানো হয়।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, ‘গোয়েন্দাভিত্তিক অভিযানের সময় বেশ কিছু সন্ত্রাসী নিহত হয়েছে। আমাদের বাহিনী ইরানের অভ্যন্তরে বেলুচ জঙ্গিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।’ পাকিস্তানি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “সন্ত্রাসী আস্তানাগুলো লক্ষ্য করে অত্যন্ত সমন্বিত ধারাবাহিক ও নির্ভুল একটি সামরিক অভিযান পরিচালনা করেছে, যার সাংকেতিক নাম ‘মার্গ বার সমাচার’।” এতে আরো বলা হয়েছে, ‘পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সম্মান করে।


আজকের এই হামলার উদ্দেশ্য ছিল পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ দেখা। যার সঙ্গে আপস করা যায় না।’

এদিকে ইরাক ও সিরিয়ার পর এবার পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত মঙ্গলবারের এই হামলায় দুই শিশু নিহত ও অন্য তিনজন আহত হয়েছে বলে পাকিস্তান জানিয়েছে। চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয় দেশ হিসেবে ইরানের হামলার শিকার হলো পাকিস্তান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি