ঢাকাTuesday , 16 January 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে বসতঘর পেট্রোল ঢেলে দুর্বৃত্তের আগুনে, নারীসহ আহত-৫

Link Copied!

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ধীৎপুর এলাকায় রাতের আধারে পেট্রোল ঢেলে বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে তিন শিশুসহ পাঁচজন। আহতরা হলেন শেখ জুলহাস (৪৮),তার স্ত্রী ফাহিমা বেগম (৩৮), ছেলে জুনায়েদ (১০), মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৪) ও ভাতিজি তাবাছ্ছুম (১০)।

#New_Classic_Event_Management


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে শেখ জুলহাস তার ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার করেন। এসময় তার ডাক চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এসে ঘরের বাইরে থেকে তালা দেখে দেয়াল ভেঙ্গে তাদের উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দোহার ফায়ার সার্ভিস। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুরে ছাই হয়ে যায় ঘরের সবকিছু। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। হত্যার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে জানান আহতের আত্মীয় ও প্রতিবেশীরা।


এবিষয়ে দোহার থানা ওসি হারুন অর রশিদ জানান, এঘটনায় আহতের পরিবার দোহার থানায় একটি অভিযোগ করেছেন এবং মামলা প্রক্রিয়াধীন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি