ঢাকাTuesday , 9 January 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নতুন প্যাকেজে যুক্ত হবে অব্যবহৃত ডাটা

অনলাইন ডেস্ক
January 9, 2024 7:50 pm
Link Copied!

মোবাইল ইন্টারনেটের অব্যবহৃত ডাটা নতুন প্যাকেজে ব্যবহার করার বিষয়ে আগের সিদ্ধান্ত সংশোধন করার জন্য প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অবশ্য এক্ষেত্রে একটি শর্ত দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, মেয়াদ শেষ হওয়ার আগেই ওই একই ডাটা প্যাকেজের ইন্টারনেট কিনতে হবে। তাহলেই কেবল নতুন প্যাকেজের ইন্টারনেট ডাটার সঙ্গে পুরোনো প্যাকেজের ইন্টারনেটের ডাটা যুক্ত হবে।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. খলিল-উর-রহমান গণমাধ্যমে জানান, মোবাইল ফোন অপারেটরসমূহের ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা-২০২৩ এর ডাটা ক্যারি ফরওয়ার্ড সম্পর্কিত শর্ত সংশোধন করার বিষয়ে আলোচনা হয়েছে। প্রস্তাবিত সংশোধন অনুযায়ী, একজন গ্রাহকের ডাটা প্যাকেজের মেয়াদের মধ্যেই অব্যবহৃত ডাটা (বোনাস সহ) ক্যারি ফরওয়ার্ড (নতুন ডাটার সাথে যুক্ত হবে) হবে। তবে এক্ষেত্রে শর্ত হলো গ্রাহককে প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগেই একই ডাটা প্যাকেজ (ভিন্ন ভিন্ন মেয়াদসহ) কিনতে হবে। তবেই এই সুবিধা পাওয়া যাবে।

উদাহরণ দিয়ে তিনি বলেন, ধরুন কোনো ব্যক্তি একটি প্যাকেজ ‘ক’ তে ৭ দিন মেয়াদে ২০ জিবি ডাটা কিনেছেন। সপ্তম দিন তিনি দেখতে পেলেন তার ৮ জিবি ডাটা বাকি রয়েছে। এখন তিনি যদি ওই দিন (৭ম দিন) আবার ‘ক’ প্যাকেজেই ৩০ দিন বা অন্য মেয়াদে ২৫ জিবি ডাটা ক্রয় করেন তাহলে অব্যবহৃত ওই ৮ জিবি ডাটাও ৩০ জিবি ইন্টারনেটের সঙ্গে যুক্ত হবে।একইসঙ্গে বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর অপারেটরদের মাধ্যমে ডাটা ক্যারি ফরওয়ার্ড বিষয়ে গ্রাহকদের পরিচিত করে তোলার জন্য বিভিন্ন প্রমোশনাল এসএমএস, ভিডিও নিজস্ব ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং নিউজ পোর্টালে ব্যাপক প্রচারণা চালানো হবে বলেও জানান তিনি।


একইসঙ্গে বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর অপারেটরদের মাধ্যমে ডাটা ক্যারি ফরওয়ার্ড বিষয়ে গ্রাহকদের পরিচিত করে তোলার জন্য বিভিন্ন প্রমোশনাল এসএমএস, ভিডিও নিজস্ব ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং নিউজ পোর্টালে ব্যাপক প্রচারণা চালানো হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি