ঢাকাThursday , 4 January 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ছেলের সামনেই ট্রাকের চাপায় পিষ্ট হলেন মা

অনলাইন ডেস্ক
January 4, 2024 10:36 pm
Link Copied!

নেত্রকোনায় ছেলের সামনেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাবিয়া আক্তার নামের একজনের (৪৫) মৃত্যু হয়।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (৪ জানুযারী) বেলা দুপুরের দিকে নেত্রকোনা পৌরশহরের সাতপাই রেলক্রসিংয়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাবিয়া আক্তার জেলার পূর্বধলা উপজেলার মেঘাপাড়া গ্রামের আ. হাকিম মাষ্টারের স্ত্রী। নিহত নারী তার ছেলে রিয়াদের (২২) মোটরসাইকেলের পেছনে বসে নিজের বাবার বাড়ি নেত্রকোনা সদরের ঠাকুরাকোণা ইউনিয়নে শিমুললাটী গ্রামের দিকে যাচ্ছিলেন।


পরিবার ও পুলিশসূত্রে জানা যায়, নিহতের ভাই লুৎফর রহমান আগেরদিন বুধবার মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হন। আহত ভাইকে দেখতে বৃহস্পতিবার সকালের দিকে মোটরসাইকেল করে রাবিয়া আক্তার স্বামীর বাড়ি পূর্বধলা থেকে বাবার দিকে রওনা দেন।

মোটরসাইকেলের চালক ছিল তার ছেলে রিয়াদ। পথের মধ্যে সাতপাই রেলক্রসিং অতিক্রম করার সময় মোটরসাইলটি রেললাইনের উপর স্লিপ কাটে এবং মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এসময় বিপরীত থেকে আসা চলন্ত ট্রাকের চাকার নিচে ছিটকে পড়েন রাবিয়া। ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যান ওই নারী।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য জেলা প্রশাসন বরাবরে আবেদন করে মৃতদেহ বাড়িতে নিয়ে যান।

নেত্রকোণা মডেল থানার ওসি আবুল কালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানা, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ তাদের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি