যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর কন্যা নাদিহা আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৩৭ বছর।
বুধবার যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। নাদিহা আলী মোঃ নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা। যুক্তরাষ্ট্রে জানাজার পর তার দাফন সেখানেই সম্পন্ন হবে।
ইউনিক গ্রুপের এক বার্তায় নাদিহা আলীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
নাদিহার মৃত্যুতে নতুন ভিশন লিমিটেডের পরিচালক মোহাম্মদ আলী হোসেন গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া বিজনেস পোস্ট ও আমাদের সময়ের সম্পাদক, উপদেষ্টা সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীগণ গভীর শোক প্রকাশ করেছেন।