ঢাকাMonday , 23 October 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দীন ঝিলু

Link Copied!

প্রাথমিক শিক্ষার মানোন্নায়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে মনোনিত হয়েছেন ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
ঢাকা জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নায়ন বাছাই কমিটির এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

#New_Classic_Event_Management

গত ১৭ অক্টোবর প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ -এর বিভাগীয় বাছাই কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, সদস্য সচিব ও বিভাগের প্রাথমিক শিক্ষা উপপরিচালক মীর্জা মো. হাসান খসরু স্বাক্ষরিত চিঠিতে এ ঘোষণা দেওয়া হয়।

স্থানীয়রা জানান, নাসির উদ্দিন আহমেদ ঝিলু একজন উচ্চ শিক্ষিত মানুষ। উপজেলা চেয়ারম্যান হওয়ার আগে থেকেই নবাবগঞ্জে শিক্ষার মান উন্নয়নে কাজ করছিলেন। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার জন্য সেই কাজটি আরও সহজ হয়ে যায়। উপজেলার ১৩৭টি স্কুলের বর্তমান পরিবেশ এবং অবস্থা তার মুখস্ত।


জানা যায়, শিক্ষার মান সুদূরপ্রসারী করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৩ এ বিভিন্ন ক্যাটাগড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয়, ব্যাক্তি, কমিটি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন কর্মকাণ্ডে শ্রেষ্ঠ নির্বাচিত করেন।

এরই ধারাবাহিকতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোউন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিকভাবে উন্নয়নে বিশেষ অবদান রাখায় নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলুকে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘আমার শিক্ষকতার বয়স প্রায় ৩০ বছর। এতো বছরে আমি আমার বিদ্যালয়ে কোনো উপজেলা চেয়ারম্যানকে আনতে পারিনি। কিন্তু নাসির উদ্দিন ঝিলু আমাদের কাউকে কিছু না জানিয়েই আমাদের বিদ্যালয়ে হাজির হন। আমাদের সমস্ত বিদ্যালয় ঘুরে দেখেন। কোথাও কোনো কিছুর সমস্যা আছে কিনা জানতে চান। সমস্যা ছোট হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। শ্রেষ্ঠত্বের মুকুট তো তার মাথায়ই মানায়।’

বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নাসির উদ্দিন আহমেআমাদের কে বলেন, ‘আসলে আমি সেরা হওয়ার জন্য কখনো কোনো কাজ করি না। আমি আমার দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। আমি চেয়েছি নবাবগঞ্জ উপজেলার প্রতিটি বিদ্যালয় হবে মানসম্মত। যেখান থেকে প্রতিটি শিশুর শিক্ষা জীবন শুরু সেই স্থান যদি মানসম্মত না হয় তাহলে অনেক শিশুই তাদের আগ্রহ হারিয়ে ফেলে অকালেই ঝড়ে যায়। তাই আমি মানসম্মত শিক্ষা বিষয়টি নিয়ে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘আজ আমি যে স্বীকৃতি পেয়েছি এই স্বীকৃতি আমাকে সামনে আরও ভালো কিছু করতে উৎসাহিত জোগাবে। আমার এই স্বীকৃতির পিছনে উপজেলা শিক্ষা অফিস, শিক্ষকমণ্ডলীদেরও অনেক অবদান রয়েছে।’

ঝিলু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের নেতৃত্বে নবাবগঞ্জের প্রাথমিক বিদ্যালয়গুলো ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি আমার কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের আন্তরিক সহায়তা কামনা করছি। আমার এই অর্জন সমগ্র নবাবগঞ্জ বাসীর অর্জন।’

গত ২১ সেপ্টেম্বর ঢাকা জেলার প্রাথমিক শিক্ষার মানোউন্নয়ন বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক আনিসুর রহমান ও সদস্য সচিব জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজের চিঠিতে ঝিলুকে ঢাকা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ঘোষনা করা হয়। ঠিক তারই ধারাবাহিকতায় গত ১৭ অক্টোবর প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর বিভাগীয় বাছাই কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম এবং বাছাই কমিটির সদস্য সচিব ও বিভাগের প্রাথমিক শিক্ষা উপপরিচালক মীর্জা মো. হাসান খসরু এর স্বাক্ষরিত চিঠিতে ঝিলুকে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষণা করা হয়।সময়দ ঝিলুর প্রতিকৃয়া জানতে চাইলে তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি