জিডি পাইলট এর ছিনতাইকৃত মোবাইল উদ্ধার সহ ০৩ (তিন) ছিনতাইকারী গ্রেফতার। জিডি পাইলট এস কে ফয়সাল অমি (২৮), পিতা-মো.আনোয়ার হোসেন, মাতা-ফরিদা ইয়াসমিন,সাং-বাসা নং-৩৭,শাহীবাগ, আইচা নোয়াদ্দা,থানা-সাভার, জেলা-ঢাকা থানায় হাজির হইয়া অজ্ঞাতনামা ০৪ (চার) জন আসামীদের বিরুদ্ধে তাহাকে মারপিট করিয়া তাহার ব্যবহৃত মোবাইল ফোন
SAMSUNG A50 ছিনতাই সংক্রান্তে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাহার অভিযোগ এর প্রেক্ষিতে সাভার মডেল থানায় একটি নিয়মিত মামলা নং- ০৯, তাং-০৬/১০/২০২৩, ধারা-৩৯৪ রুজু করা হয়। মামলাটি এস আই (নিঃ) মো.জহুরুল ইসলাম কে এর উপর তদন্ত ভার অর্পন করা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার মো.আসাদুজ্জামান, পিপিএম (বার) দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম,অপস্ ও ট্রাফিক (উত্তর), অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) ও সাভার মডেল থানার অফিসার ইনর্চাজের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই (নিঃ) মো.জহুরুল ইসলাম সহ একটি চৌকশ টিম সাভার মডেল থানা এলাকায় পুলিশিং অভিযান পরিচালনা করিয়া মজিদপুর এলাকা হতে ঘটনার সহিত জড়িত আসামী
১। মো.সুজন (২৮), পিতা-মৃত আব্দুর রশিদ, সাং-সি-১২৭, মজিদপুর, থানা-সাভার, জেলা-ঢাকা। (ভাসমান), ২। মো আশিক (২৫), পিতা-জালু খা, সাং-ধরুন বাজার, থানা-সদর, জেলা-ভোলা, এ/পি সাং-মজিদপুর, থানা-সাভার, জেলা-ঢাকা (ভাসমান),
৩। রাকিবুল হাসান (১৮), পিতা-জাহাঙ্গীর,মাতা-হাজেরা বেগম, সাং-৬৭, দিলখুশাবাদ, থানা-সাভার, জেলা-ঢাকা (ভাসমান) দেরকে গ্রেফতার করা হয়। আসামী মো সুজন ও রাকিবুল হাসান দ্বয়ের হেফাজত হতে ছিনতাই কাজে ব্যবহৃত ০২ (দুই) টি স্টিলের সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করা হয়। আসামী মোঃ আশিক এর হেফাজত হতে বাদীর সনাক্ত মতে ছিনতাইকৃত মোবাইল ফোন SAMSUNG A50 উদ্ধার করা হয়। অপর অজ্ঞাতনামা আসামীকে সনাক্ত পূর্বক গ্রেফতার এর অভিযান অব্যাহত আছে।