ঢাকাSaturday , 7 October 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বাল্কহেডের ধাক্কায় ভ্রমণের ট্রলারডুবি নিখোঁজ ৬

Link Copied!

মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ভ্রমণের ট্রলারডুবির ঘটনায় নারী-শিশুসহ কমপক্ষে ছয়জন নিখোঁজ রয়েছে। নিখোঁজরা”,”মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ভ্রমণের ট্রলারডুবির ঘটনায় নারী-শিশুসহ কমপক্ষে ছয়জন নিখোঁজ রয়েছে। নিখোঁজরা সকলেই মুন্সিগঞ্জের গজারিয়ার বাসিন্দা। ট্রলারে ১১ জন যাত্রী ছিলো। এরমধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

#New_Classic_Event_Management

শুক্রবার (০৬ অক্টোবর) মুন্সিগঞ্জের গজারিয়া ঘাটের নিকটবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. আসলাম খান এ খবর নিশ্চিত করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আমির জানান, একটি ট্রলারে করে তারা নদীতে বেড়াতে এসেছিলো। সন্ধ্যার পর একটি বাল্কহেডের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। সাথে সাথে ঘাট থেকে দুইটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে।


মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আছে। তবে রাতের বেলায় উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব নয়। শনিবার (০৭ অক্টোবর) সকালবেলা উদ্ধার অভিযান শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি