ঢাকার কেরানীগঞ্জের শাক্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় মাহফুজা খাতুন নামে এক নারী নিহত হয়েছে। জানা যায় তার স্বামীর বাড়ি ঢাকার দোহার জয়পাড়া এলাকায়।সে তার বাবার বাড়ি ঢাকার মাতুয়াইল থেকে জয়পাড়ায় আসছিলেন। রবিবার সকাল আনুমানিক পৌনে নয়টার দিকে ঢাকা থেকে একটি সিএনজি কেরানীগঞ্জ দোহার-নবাবগঞ্জ আন্ত-সড়কের শাক্তা এলাকায় গেলে একটি পরিবহণ নবাবগঞ্জ গামী সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই নারী নিহত হয়। এছাড়া সিএনজির চালক সহ ৫ জন আহত হয়েছে বলে জানান স্থানীয়রা। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মিটফোর্ট হাসপাতালে নিয়ে গেছে বলে জানা যায়। মৃত মাহফুজা খাতুন দোহারের জয়পাড়ার জয়নাল মোল্লার স্ত্রী।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।