ঢাকাSunday , 1 October 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে নৌকা বাইচ দেখতে এসে ট্রলার ডুবে নিহত এক, নিখোঁজ এক

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নৌকা বাইচ দেখতে এসে ট্রলার ডুবে নিখোঁজ ওয়াসিম (১৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরী দল।

#New_Classic_Event_Management

রবিবার (১ অক্টোবর) সকালে পাতিলঝাপ ইটভাটা সংলগ্ন এলাকা থেকে ওয়াসিমের লাশ উদ্ধার করা হয়। নিহত ওয়াসিম মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার চর লক্ষীপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। স্থানীয়রা দাবি করছেন, এ ঘটনায় আরো একজন নিখোঁজ রয়েছে ।

এবিষয়ে দোহার উপজেলা ফায়ার স্টেশন অফিসার তামিম হাওলাদার বলেন, ওয়াসিম ট্রলারে করে সিঙ্গাইর থেকে অনেকের সাথে শনিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার শোল্লা ইউনিয়নের কালীগঙ্গা নদীতে পাতিলঝাপ পয়েন্টে আয়োজিত নৌকা বাইচ দেখতে আসে। পরে ট্রলারটি স্রোতের মুখে ডুবে যায়। সংবাদ পেয়ে ডুবুরি দল রবিবার সকাল ৭টা থেকে ঘটনাস্থলে প্রায় তিন ঘন্টা চেষ্টার পর পাতিলঝাপ বাজার থেকে খানিক দূরে ইটভাটা সংলগ্ন এলাকা থেকে মৃত অবস্থায় ওয়াসিমের লাশ উদ্ধার করে। ট্রলারটি উদ্ধারের পাশাপাশি ট্রলারে থাকা নিখোঁজ আরো একজনকেও আমরা উদ্ধারের চেষ্টা করছি বলে জানান এ কর্মকর্তা।


দোহার কুতুবপুর ফাঁড়ির নৌ-পুলিশ উপ-পরিদর্শক মো. জহুরুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের পর স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় সিঙ্গাইরের চারিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যানের ভাগিনা নিখোঁজ রয়েছে। তাকেও উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি