ঢাকাSaturday , 12 August 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে বিনামূল্যে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

Link Copied!

“যুবকদের জন্য সবুজ দক্ষতা, একটি টেকসই বিশ্বের দিকে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত ৩০ জন যুবক-যুবতীকে দক্ষতার প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১২ আগস্ট) ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ দেয়া হয়।

#New_Classic_Event_Management

যুবক-যুবকদের স্বাবলম্বী করতে সম্পূর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণের আয়োজন করেন সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা) ও নারীর ক্ষমতায়নে গ্রাম ভিত্তিক অনুপ্রেরণামূলক প্রতিষ্ঠান ইনিভিশন এ্যাকশন রিওয়ার্ড এ্যাসেট (ইয়ারা)।

অনলাইন ব্যবসায় সুযোগ, সুবিধা ও পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন পেশাদার ডিজিটাল মার্কেটিং স্ট্যাটেজিস্ট, ডিজাইনার এবং ক্রিয়েটিভ ডিরেক্টর আজহারুল আমিন রাসেল।


ইয়ারার প্রতিষ্ঠাতা সায়মা রহমান তুলির পরিকল্পনা ও পরিচালনায় ‘যুব উৎসব’ উদযাপনের শুরুতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নাফার শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে। নাফার চারুকলা বিভাগের শিক্ষার্থীরা ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে’ শীর্ষক বিশেষ পোস্টার ও চিত্রকলা প্রদর্শনী করে।

এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, নাফার সভাপতি শফিউর রহমান তোতা, নাফার পরিচালক লতিফা রহমান লতা, সংগীত শিল্পী উৎপল ডি কস্তা, দোহার-নবাবগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, রাজধানীর পুরানা পল্টন কলেজ ছাত্র সংসদের ভিপি সালমান আহমেদ সারেংসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি