ঢাকাThursday , 3 August 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

প্রয়াত আব্দুল মান্নান এমপির ৩য় মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল

Link Copied!

ঢাকা দোহার নবাবগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী, চার বারের ঢাকা-২ এর নির্বাচিত সংসদ সদস্য ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি বেঙ্গল এয়ারলিফট গ্রুপের চেয়ারম্যান প্রয়াত আব্দুল মান্নান এমপির ৩য় মৃত্যু বার্ষিকীর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঢাকার দোহার নবাবগঞ্জে।

#New_Classic_Event_Management

জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান,ঢাকা জেলা বিএনপির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নানের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে ঢাকার দোহার ও নবাবগঞ্জের ৪টি এতিম খানা মাদ্রাসা ও আব্দুল মান্নান এর নিজ বাড়িতে মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলের আয়োজন করেন তার মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নান। সকাল সাড়ে ১০টায় আন্ধারকোঠা মহিলা মাদ্রাসা, সকাল সোয়া এগারোটায় আব্দুল মান্নানের নিজ বাসায় এরপর দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকা দোহারে মিলাদ মাহফিল ও দোয়া আয়োজন করেন।

দোহার শেষ করে বিকেল ৩ টায় নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের আওনায় একটি এতিমখানা মাদ্রাসা দোয়া মোনাজাতে অংশ নেন দোহার নবাবগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এসময় আব্দুল মান্নানের মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নান বিএনপির সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে, তার বাবা মায়ের জন্য দোয়া চান। তার বাবা সব সময় দোহার নবাবগঞ্জের কথাই তার কাছে বলতেন। ধানমন্ডির বাড়ি দোহার নবাবগঞ্জ উপজেলা বাসীর জন্য সবসময় উন্মুক্ত করে রাখতেন।


কখন তার কর্মী তার বাড়ি ধানমন্ডিতে তার এলাকা থেকে সাধারণ জনগণ তার কাছে আসবে এই আশায় তিনি বাড়িটি সকলের জন্য ব্যবহার করেছেন। তার বাবা এমপি মন্ত্রী থাকাবস্থায় নবাবগঞ্জ দোহারের উন্নয়নে অনেক কাজ করেছেন। তিনি দোহারের নারিশায় মাদ্রাসার ছাত্রদের মিলাদের আগে আরো বলেন,তার মায়ের বাড়ি এই দোহারে আর বাবার বাড়ি নবাবগঞ্জে। তাই দোহার নবাবগঞ্জের মানুষ আমার অনেক আপনজন। আমি সব সময় বাবার মত দোহার নবাবগঞ্জের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমার বাবা সবার প্রিয় একজন মানুষ ছিল তাই আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

সেই সাথে আমার মায়ের জন্যও দোয়া করবেন। আমার মা বাবা দুজনেই নেই। আমার মা বাবার জন্য দোয়া চাই তারা যেনো জান্নাতবাসী হন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাতেন,ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি গালিমপুর ইউনিয়ন পরিষদের ২বারের সাবেক ইউপি চেয়ারম্যান তপন মোল্লা,ঢাকা জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আব্দুর রশিদ,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও যুবদলের সাবেক সহ-সভাপতি ইলিয়াস মিয়া শাহীন।

আগলা ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন আহমেদ,যুবদল নেতা রহমত উল্লাহ,যুবদলের সবুজ খান,গাজী কামরুজ্জামান আলম,দোহার উপজেলা বিএনপির মনির হোসেন ছাত্রদলের তুষার আহমেদ, ব্যারিস্টার মেহনাজ মান্নানের একান্ত সচিব জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক, বিএনপির সিনিয়র সদস্য বাবুল হোসেন প্রমুখ।

প্রয়াত আব্দুল মান্নানের মৃত্যু বার্ষিকীর দোয়া মাহফিলে দোয়া মোনাজাত করেন আন্ধারকোঠা খোদাবখশ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জহির রায়হান।

দোয়া মাহফিল আয়োজন করেন মান্নান নিলুফা মেমোরিয়াল ফাউণ্ডেশন ও দোহার নবাবগঞ্জ উপজেলা বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি