ঢাকাThursday , 3 August 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

Link Copied!

ঢাকার দোহারের বটিয়া এলকায় আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কে.এম আরিফ (৩৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ নেত্রকোনা সদরের মুনায় আকবর খানের ছেলে। সে শক্তি ফাউন্ডেশনের ইউসুফপুর শাখার এস.এম.ই অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

#New_Classic_Event_Management

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে দোহার বাজার এলাকা হতে মোটরসাইকেলে জয়পাড়া যাওয়ার পথে বটিয়া এলাকায় আসলে একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশ দোহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দোহার থানা পুলিশের এস.আই মোঃ হাচান জানান, নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিবারের সদস্যরা আসলে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি