ঢাকাSunday , 30 July 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জুনের তুলনায় জুলাই মাসে ডেঙ্গু বেড়েছে ৭ গুণ

Link Copied!

এ বছরের জুন মাসের তুলনায় জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সাত গুণের বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

#New_Classic_Event_Management

আজ রবিবার স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ডেঙ্গু সংক্রমণের এই হার টেনে ধরতে সিটি করপোরেশনের মশা নিধন কর্মসূচি আরো জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


মো. শাহাদাত হোসেন বলেন, দেশে জুন মাসে সর্বমোট ডেঙ্গু রোগী ছিল পাঁচ হাজার ৫৬ জন, সেই তুলনায় জুলাই মাসের আজকের দিন পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৪২৯ জন। অর্থাৎ জুলাই মাসে জুনের তুলনায় সাত গুণের বেশি রোগী বেড়েছে।

তিনি আরো জানান, এ বছর এখন পর্যন্ত সর্বমোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। মোট রোগীর মধ্যে পুরুষের সংখ্যা ৬৪ শতাংশ এবং নারী ৩৬ শতাংশ। এ ছাড়া মধ্যবয়সী যারা তারাই বেশি আক্রান্ত হচ্ছেন।

‘ঢাকার ভেতরে যে হাসপাতালগুলো রয়েছে, একটিতেই প্রচুর সংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে মুগদা হাসপাতালে। ঢাকা এবং ঢাকার বাইরের বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শহরে শিশুদের আক্রান্ত হওয়ার হার ঢাকার বাইরের তুলনায় একটু বেশি দেখছি,’- বলেন ডা. মো. শাহাদাত হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি