বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ আনার কলি পুতুল।
নিজ এলাকা দোহার-নবাবগঞ্জ উপজেলার তৃণমূল আওয়ামী লীগের কর্মীদের ফুলের ভালবাসায় সিক্ত হয়েছেন দোহারের শেখ আনার কলি পুতুল। গত ১৬
জুলাই বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ার পর গত ২৬ জুলাই বুধবার সকালে শেখ আনার কলি পুতুল নিজ এলাকা দোহারে আসেন। প্রথমেই সকাল ১০টায় তার আগমন উপলক্ষে নবাবগঞ্জের আগলা টিকরপুর এন মল্লিক পেট্রোল পাম্প এলাকায় নবাবগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের শতাধিক নেতারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এরপর তিনি সেখান থেকে নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতারা।
নবাবগঞ্জে শ্রদ্ধা নিবেদনের পর সেখান থেকে আসেন তার নিজ জন্মভূমি দোহারে। সেখানে বিশাল মোটর সাইকেল শোভা যাত্রার মাধ্যমে তিনি দোহারে প্রবেশ করেন। সকাল সাড়ে ১১টায় তিনি দোহার উপজেলায় এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন দোহারের মহিলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের কর্মীরা।
নবনির্বাচিত শেখ আনার কলি পুতুলের নেত্বতে দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপরে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে যান নিজ বাড়ি চর জয়পাড়া গ্রামে। সেখানে তার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা শেখ আক্কেল আলীর করব জিয়ারত ও দোয়া মোনাজাত করে নিজ বাড়িতে অপেক্ষারত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মহিলা আওয়ামী লীগের কর্মীদের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। একের পর এক মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সে সময় শেখ আনার কলি পুতুল,ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে
২০২৪ এর জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী কে বিপুল ভোটে জয় লাভ করাবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন তিনি।