ঢাকাThursday , 20 July 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সঠিক মাপ ছাড়া সরকারি খাল খনন করায় ব্যাপক ক্ষয়ক্ষতি: নেমে এসেছে জনদুর্ভোগ

Link Copied!

ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নে সঠিক মাপ ছাড়া সরকারি খাল খনন করায় অসহায় অনাহারে আজ সাধারণ মানুষ, অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে দিন কাটাচ্ছেন ভুক্তভোগীরা।

#New_Classic_Event_Management

কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন অসহায় সাধারণ মানুষেরা। তাদের আজ বেঁচে থাকা হুমকিরে মুখে। জীবিকার অধিকারে হস্তক্ষেপ করে কৃষি জমি কেটে ফেলেছে ভূমি দস্যুরা।

শুধু কৃষি জমি নয়, রেকর্ডীয় সম্পত্তি কেটে নিয়েছে অবৈধ ভাবে। ঘরবাড়ি ভেঙে সব তছনছ করে দিয়েছে। কেড়ে নিয়েছে নিরাপদ বাসস্থান। বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে, হাহাকারে দিনের পর দিন কাটাচ্ছে।


তাদের চোখে মুখে সব সময় ভয় কাজ করছে। সরজমিনে তদন্ত করে জানা যায় প্রতিবাদ করতে গেলে ভূমিদস্যুদের হুমকির সম্মুখীন হয় সাধারণ মানুষেরা কেউ ভুক্তভোগীদের কথা কর্ণপাত করেনা।

ভুক্তভোগীরা জানায় ভূমি দস্যুরা বলেছে, বড় ভাই আছে, কথা বললে আর টাকা না দিলে বেশি বেশি করে মাটি কেটে নিব।

তাঁরা আরো জানায়, সরকারের দোহাই দিয়ে তাদের রেকর্ডীয় মালিকানা সম্পত্তি জব্বর দখল করে ভূমিদস্যুরা মাটি কেটে নিয়েছে। ভূমি দস্যুদের মূল উদ্দেশ্য‌ ছিলো মাটি বিক্রির টাকা হাতিয়ে নেওয়া। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বাহ্রা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট সাফিল উদ্দিন বলেন, এই অঞ্চলের জনগণ কৃষি নির্ভর শীল আর কৃষি কাজের জন্যে পানি সরবরাহ খুবই প্রয়োজন কিন্তু পানি উন্নয়ন বোর্ডের ঐ খাল খননের কাজে অমানবিক নির্যাতনের কারণে ঠিকাদার মিলনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি আরো বলেন, কিছু ঘর বাড়ি তছনছ করে ফেলেছে আমি সরজমিনে গিয়ে দেখি খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। আমি আছি অসহায় মানুষের পাশে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান বলেন, এটা পানি উন্নয়ন বোর্ডের কাজ, খাল খননের পর অভিযোগ পেয়েছি।

সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুল হালিম বলেন, পানি উন্নয়ন বোর্ড জানে, কিভাবে খাল খনন করবে, কি পরিমাপ করা হয়েছে আমি তা জানি না । আমার কাছে পানি উন্নয়ন বোর্ডের কোনো কাগজপত্র আসে নি আমি অবগত না ঐ খাল খননের কাজে।

সরকারের কাছে অসহায় মানুষের আবেদন, তারা যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে সে ক্ষেত্রে জীবনের নিরাপত্তা, নিরাপদ বাসস্থান ও ক্ষতিপূরণের দাবি । ভূমিদস্যুদের কঠোর থেকে কঠোর তম শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের কাছে অনুরোধ।

উক্ত বিষয়ে মাননীয় সংসদ সদস্য জনাব সালমান এফ রহমান দোহার-নবাবগঞ্জ অভিভাবকের সুদৃষ্টি কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি