ঢাকা নবাবগঞ্জে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে জানালেন নির্বাচন অফিসার সাইদুর
রাজধানী ঢাকার পাশ্ববর্তী উপজেলা ঢাকা জেলার ঢাকা নবাবগঞ্জে স্মার্ট আইডি কার্ড (NID) এন আই ডি (জাতীয় পরিচয়পত্র) বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে শীঘ্রই। ঢাকা নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিস কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেন কর্মকর্তারা।
এবিষয়ে ডিএন বাংলা টিভিকে জানায় ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো.সাইদুর রহমান বলেন,আমরা চাচ্ছি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা বাসীকে ২০০৮ সাল থেকে যারা ভোটার হয়েছেন তাদের সহ ২০১৮ সাল নাগাদের মধ্যে যারাই ভোটার হয়েছে।
তাদের সকলের জন্য স্মার্ট (NID) জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু করবো। আমাদের মাননীয় সচিব স্যার তিনি ঢাকার এই নবাবগঞ্জে এসে এ কাজের শুভ উদ্বোধন করবেন। তাই আমরা সকল প্রস্তুতি নিয়ে রেখেছি। যেকোনো দিন এই স্মার্ট কার্ড বিতরন করবো। এরপরে প্রত্যক ইউনিয়ন পরিষদে গিয়ে আমরা এনআইডি কার্ড সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে ইউনিয়নের সকল ভোটারদের মাঝে এই স্মার্ট কার্ড বিতরন হবে। আমরা যে দিন স্মার্ট কার্ড দেওয়া উদ্বোধন করবো সেদিন শুধু মুক্তিযোদ্ধা,গণমাধ্যম কর্মী, ইউপি চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি ও নবাবগঞ্জ উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের কেই মূলত স্মার্ট কার্ড দিব। এরপরেই উপজেলার ১৪টি ইউনিয়নে এ কার্ড বিতরণ শুরু হবে।