ঢাকাSaturday , 8 July 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে দোহারে প্রতিবাদ মিছিল

Link Copied!

সুইডেনের রাজধানী স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর প্রতিবাদে ঢাকার দোহার উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে থানা উলামা পরিষদ ও ইসলামি আন্দোলন বাংলাদেশ।

#New_Classic_Event_Management

৭ ইজুলাই(শুক্রবার) দুপুরে জুম্মার নামাজ শেষে জয়পাড়া বাজার মসজিদ থেকে দুটি খন্ড বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। সংক্ষিপ্ত আলোচনা ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে মিছিল দুটি শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা জানান, তারা শুধু পবিত্র কোরআন পোড়াননি বরং সমস্ত মুসলিমের হৃদয় পুড়িয়েছে। তারা এর কোনো ছাড় দিবেন না বলেও জানান।


বক্তারা আরও জানান, সারাবিশ্বের মুসলমানদের পবিত্র ধর্মীয় প্রতীক ও পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননাকারীদের আইনের আওতায় এনে দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে। অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত দোহার সার্কেল উপজেলার এএসপি আশরাফুল আলম বলেন, দোহার ও নবাবগঞ্জ এর মানুষ অত্যান্ত ভাল। আপনারা মিছিল করবেন কিন্তু বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টি করলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

এময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা এবং দোহার থানা উলামা পরিষদের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি