ঢাকাFriday , 7 July 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সীমান্তে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

Link Copied!

লালমনিরহাটের দুর্গাপুর সীমান্ত থেকে রফিকুল ইসলাম টেরে (২২) নামের এক বাংলাদেশী যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, নিহত রফিকুল ইসলাম টেরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর এলাকার মৃত হায়দার আলীর পুত্র। শুক্রবার (৭ জুলাই) বিকেলের দিকে দুর্গাপুর সীমান্ত এলাকার মেইন পিলার ৯২৭ এর সাব ৩ নং পিলার এলাকা থেকে টেরের মরদেহ উদ্ধার করা হয়।

#New_Classic_Event_Management

স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য সূত্রে জানা গেছে, নিহত রফিকুল ইসলাম টেরে তার পরিচিত রবিউল ও সোহেল নামের দু‍‍`জন যুবকের সাথে ভারতীয় অংশের কুচবিহার জেলার দিনহাটা থানাধিন দরিবাশ নগরটারী সীমান্ত এলাকায় যায়। সেখানে (ভারতীয় অংশে) ভারতীয় কয়েকজন যুবকের সাথে তার কথা-কাটাকাটি হয়। পরে টেরে’র পরিচিত রফিকুলের নিকট থাকা টাকা ছিনিয়ে নেয়ার জন্য চেষ্টা করে ভারতীয় যুবকরা। ওই সময়ে ভারতীয় বাসিন্দা রফিকুলকে গুলি করতে পারে বলে ধারনা করা হয়।

সূত্র জানায়, সেসময় নিহত টেরের সাথে থাকা বাংলাদেশী যুবক রবিউল সীমান্ত লাগোয়া নদীতে ভেলায় চড়ে মাছ ধরতে থাকা চুরকুটু নামের একজন মাঝিকে ডাকেন এবং তার ভেলায় তুলে লাশ বাংলাদেশ অংশে পাঠান। পরে খবর পেয়ে ভেলায় ভাসতে থাকা গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানায়, ৮ জুলাই ভারতে স্থানীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য বেশকিছুদিন ধরে নির্বাচনকে ঘিরে সিমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সীমান্তবর্তী বাসিন্দাদের ধারণা, ভারতীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এ হত্যাকান্ডটি হতে পারে।


মোঘলহাট ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব জানান- দুর্গাপুর সীমান্ত থেকে রফিকুল ইসলাম নামের একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কে বা কারা হত্যা করেছে, সে বিষয়ে এখনো জানা যায়নি। এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান- নিহতের ডান পাঁজরের নীচে গুলির চিহ্ন দেখা যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য নিহতকে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি