ঢাকাSunday , 18 June 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রক্ত দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবীর মৃত্যু

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে রক্ত দিয়ে ফেরার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা এলাকায় মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন “ব্লাড ব্যাংক অব আন্দিকুট ইউনিয়ন” এর সহ সাংগঠনিক সম্পাদক ইয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

#New_Classic_Event_Management

শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েরা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত ইয়ার হোসেনের বাড়ী মুরাদনগর উপজেলার দেওরা গ্রামে।
জানা যায়, শনিবার বিকেলে ভাইয়ের অপারেশনের প্রয়োজনে রক্ত দিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের একটি হাসপাতালে যায় ইয়ার হোসেন। সেখানে রক্ত দিয়ে মুরাদনগরে ফেরার পথে তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি কুমিল্লা-সিলেট মহাসড়কে কসবা উপজেলার খাড়েরা এলাকায় আসা মাত্র একটি বেপরোয়া গতির ট্রাক সেটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সাথে থাকা সংগঠনের আইডি কার্ড দেখে পরিচয় সনাক্ত করে সেখানকার স্থানীরা। এদিকে সহকর্মীর মৃত্যুর সংবাদে সংগঠনের সদস্যদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি