ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১২ জুন(সোমবার) বিকেলে উপজেলার রাইপাড়া ইউনিয়নের পালামগঞ্জ বাজার এলাকায় এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বাশার চোকদারের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি ম. আব্দুর রাজ্জাক।
দোহার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান সাদ্দামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যবে আলমগীর হোসেন বলেন, আমরা এখন চেলেন্জিং এ আছি কারন আগামিতে জাতীয় নির্বাচন। আমাদের সবাইকে চোখ ও কান খোলা রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মারার জন্য অনেক বার চেষ্টা চালিয়েছে স্বাধীনন্তা বিরোধী শক্তিরা। আগামী সংসদ নির্বাচনে সালমান এফ রহমান নৌকা নিয়ে আসবে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষে আমাদের কাজ করতে হবে।
ত্রি-বার্ষিক সম্মেলনে রায়পাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজিব মোল্লা, সহ সভাপতি ,শফিকুল ইসলাম , সাধারণ সম্পাদক পদে শেখ আমির হামজার নাম ঘোষণা করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. শাহিনউল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক রাহুল দাস, দোহার পৌর মেয়র আলমাছ উদ্দীন,ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব বেপারী, দোহার উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক মহসীন হাওলাদার,ঢাকা জেলা আওয়ামীলীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম সুরুজ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম হিরন, সদস্য আমিনুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার, রাইপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।