ঢাকাThursday , 8 June 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে গ্রেফতার গরু চোরচক্রের ৩ সদস্য

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে গরু চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার গ্রেফতার। গত ২৮.০৫.২৩ ইং তারিখে নবাবগঞ্জ থানার আগলা ইউনিয়নের জনৈক বিধান চন্দ্রের গোয়ালঘর থেকে অজ্ঞাতনামা চোরেরা তার একটি গাভী গরু আনুমানিক মূল্য ১,৩০,০০০/- চুরি করে নিয়ে যায়। এর ২ দিন পর চোরেরা তার একটি বাছুরও চুরি করে নিয়ে যায়।

#New_Classic_Event_Management

এ বিষয়ে গরুর মালিক গত ০৭.০৬.২৩ ইং তারিখে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মো: আসাদুজ্জামান পিপিএম (বার) এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক) মো: আমীনুল ইসলাম এর পরিকল্পনায় সহকারী পুলিশ সুপার, দোহার সার্কেল মো: আশরাফুল আলম এর সরাসরি তত্ত্বাবধানে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সিরাজুল ইসলাম শেখ পিপিএম এর নেতৃত্বে

একটি চৌকস দল মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করে কুখ্যাত গরু চোর শহীদ বেপারী ওরফে শহীদ বাবুর্চি (৪৮) ও তার সহযোগী পাপ্পুকে (৩৫) গ্রেফতার করে এবং তাদের দেখানো মতে চোরচক্রের অপর সদস্য শামীম মোল্লার (৩৩) বাড়ি থেকে ১ টি চোরাই গরু উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। ধৃত চোরদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জানা যায় যে তারা দীর্ঘদিন ধরে গরু চুরি ও কেনাবেচার সাথে জড়িত।


জিজ্ঞাসাবাদে আরও জানা যায় শহীদ বেপারি ওরফে শহীদ বাবুর্চির নামে দেশের বিভিন্ন থানায় একাধিক গরু চুরির মামলা রয়েছে। তারা দিনে বিভিন্ন বাড়িতে গরুর অবস্থান দেখে টার্গেট করে এবং রাতের আধারে চুরি করে বিভিন্ন হাটে বাজারে এবং কসাইয়ের নিকট বিক্রি করে। ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি