ঢাকার দোহারে সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ এর ছেলে কাজী রাইয়ান আহমেদ রুপ (৬) মারা গেছেন । (২৪মে) বুধবার বিকেল ছয়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রুপ দীর্ঘদিন যাবত ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। রুপের মৃত্যুতে ডিএন বাংলা টিভি পরিবার শোকাহত।
জানা যায়, ২০১৯ সালে মাত্র ১১ মাস বয়সে প্রথম ব্লাড ক্যান্সার ধরা পরে রূপের। এরপর দীর্ঘ ৪ বছর চিকিৎসায় অনেকটা সুস্থ হয়ে উঠে সে। তবে ছেলেকে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব প্রায় রূপের বাবা। হঠাৎ গত মাসে আবারো গুরুতর অসুস্থ হলে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় রূপকে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে অবস্থার অবনতি হতে থাকে শিশুটির। বর্তমান রুপ বিএসএমএমইউ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ও বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ডা.এটিএম আতিকুর রহমানের তত্বাবধানে ছিলো রূপ। প্রফেসর ডা.এটিএম আতিকুর রহমান জানান, বর্তমানে রূপের অবস্থা আশঙ্কাজনক। অতঃপর আজ (২৪মে) বুধবার বিকেল ছয়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।