নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের মালিয়াইল গ্রামের সরকারি রাস্তা নষ্ট করে, অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটের ইট ভাটায় বিক্রির অপরাধে, বাহ্রা ইউনিয়নের মো. বেলাল হোসেন ও মো রবিউল কে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ঘটনাস্থল থেকে ৯ টি মাহেন্দ্র গাড়ি জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুল হালিম।
ভ্রাম্যমান আদালত চলাকালে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশের চৌকস পুলিশ কর্মকর্তা সহ উপজেলা প্রশাসন এর উর্ধ্বতন কর্মকর্তারা।
ভ্রাম্যমান আদালত পরিচালনা-কালে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি বলেন,অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।