দীর্ঘ প্রায় ১৯ বছর পরে সাংবাদিকদের স্বপ্ন পূরণে একধাপ এগিয়ে যাওয়ার পথে দোহার প্রেসক্লাব। নিজস্ব জায়গায় নবনির্মিত ভবন উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল।
১৩ মে (শনিবার) সকালে উপজেলার রতন চত্বরে লোকাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নবনির্মিত এ ভবনের লাল ফিতা কেটে উদ্বোধন করবেন বলে জানা যায় ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৪ সালে দোহার প্রেসক্লাব প্রতিষ্ঠার পর বিভিন্ন স্থানে ভাড়া কার্যালয়ের মাধ্যমে দৈনন্দিন কার্যক্রম চালিয়ে আসছিলেন সাংবাদিকেরা। দীর্ঘ ১৯ বছর পর নিজস্ব জমি কেনা বা কার্যালয় নির্মাণ করতে না পারায় ভবন করা সম্ভব হচ্ছিল না। পরে সরকারের কাছে থেকে খাস জমি নিয়ে ভরাট করা হয় পরে ঢাকা জেলা পরিষদ থেকে একটি ভবন দেওয়া হয়। আর সাংবাদিকদের এই স্বপ্ন পূরণের জন্য এগিয়ে আসেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান।