ঢাকাTuesday , 9 May 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে স্বর্ণ ডাকাতি মামলার আন্ত:জেলা ডাকাত দলের ১২ সদস্য গ্রেপ্তার

Link Copied!

পুলিশ পরিচয়ে চাঞ্চল্যকর স্বর্ণ ডাকাতি মামলার ৭ দিনের মধ্যে আন্ত:জেলা ডাকাত দলের ১২ সদস্যকে গ্রেপ্তার, ১৭৭ ভরি স্বর্ণ, ৩৮৬ ভরি রুপা, নগদ ৪৯,০০০/- টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি হাইয়েস মাইক্রোবাস, অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা নবাবগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত আগলা পোষ্ট অফিস সংলগ্ন এলাকায় ৩০ এপ্রিল সকালে আগলা বাজারের “দিয়া জুয়েলার্সের” মালিক কৃষ্ণ সাহাকে আন্তজেলা ডাকাত দলের সদস্যরা পুলিশ পরিচয় দিয়ে ওয়ারেন্ট আছে বলে কৃষ্ণ সাহাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পাশ্ববর্তী সিংগাইর উপজেলার সাহরাইল বাজার সংলগ্ন সড়কে কৃষ্ণ সাহাকে ফেলে দিয়ে, সাথে থাকা স্বর্ণ, রুপা ও নগত টাকা লুট করে পালিয়ে যায় ডাকাত দল।

#New_Classic_Event_Management

মঙ্গলবার দুপুরে এ বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ বলেন, নবাবগঞ্জের আগলা বাজারের “দিয়া জুয়েলার্সের” মালিক কৃষ্ণ সাহার স্বর্ণ, রুপা ও নগদ টাকা লুন্ঠনকারি আন্ত:জেলা ডাকাত চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।

নবাবগঞ্জে স্বর্ণ ডাকাতি মামলার আন্তজেলা ডাকাত দলের ১২ সদস্য গ্রেপ্তার

পুলিশ সুত্রে জানা যায় ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামনের নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপ্স ও ট্রাফিক মো. আমীনুল ইসলাম, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুৃদ্দিন, দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম, নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ ও নবাবগঞ্জ থানা পুলিশের অনান্য অফিসারগণ বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে, গত ৭ দিন ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও লক্ষীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহারকৃত মাইক্রোবাস, ডাকাতি হওয়া স্বর্ণ, রুপা ও নগদ টাকা উদ্ধার করে। ডাকাতির ঘটনায় জড়িত পাবনা জেলার বেড়া উপজেলার নুরজ্জামান (মুক্তার) কুমিল্লা লাকসাম উপজেলার সালেহ আহমেদ সাইফুল, মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার হুমায়ন কবির, মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার মো. শাহাদাত, কুমিল্লা লাকসাম উপজেলার নজির হোসেন, টাঙ্গাইল দেলদুয়ার উপজেলার মো. মান্নান মিয়া , মো. হুময়ান মিয়া ও মো. শাকিল খান, টাঙ্গাইলের মির্জাপুর এলাকার জাহাঙ্গীর মল্লিক, আব্দুস সামাদ শিকদার ও ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা এলাকার শ্যামল সরকারসহ শেরপুর নকলা উপজেলার রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে।


নবাবগঞ্জে স্বর্ণ ডাকাতি মামলার আন্তজেলা ডাকাত দলের ১২ সদস্য গ্রেপ্তার

প্রাথমিক জিঙ্গাসাবাদে ডাকাত দলের সদস্যরা নিজেদেরকে পেশাদার ডাকাত হিসেবে এ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে ও তারা পুলিশকে জানিয়েছে দীর্ঘদিন যাবত ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূল কর্মকান্ডের সাথে জড়িত। এঘটনায় গ্রেফতারকৃত আসামী উপজেলার আগলা এলাকার মৃত মঙ্গল সরকারের ছেলে শ্যামল সরকারকে গ্রেফতারের পরই ঘটনার সাথে জড়িত অন্যদের বিষয়ে পুলিশ জানতে পারে।

নবাবগঞ্জে স্বর্ণ ডাকাতি মামলার আন্তজেলা ডাকাত দলের ১২ সদস্য গ্রেপ্তার

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, গত ৩০ এপ্রিল উপজেলার আগলা বাজারের “দিয়া জুয়েলার্সের মালিক কৃষ্ণ সাহাকে আন্তজেলা ডাকাত চক্র পুলিশ পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। আনুমানিক ২৪০ ভরি স্বর্ণ, ৪০০ ভরি রুপা ও নগদ ২,৬৫,০০০/- টাকা লুটকরে তাকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল এলাকায় ফেলে রেখে যায়।

গত ৭ দিন নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ডাকাতদের গ্রেফতার করে। আটকৃত আসামীদের নামে দেশের বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ অস্ত্র আইনে একাধীক মামলা রয়েছে। আসামীদের রিমান্ডের আবেদনসহ মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনার জয়নগর এলাকার খন্দকার নুরুল ইসলামের ছেলে নুরুজ্জামান হোসেন ওরফে মুক্তার হোসেন (৫০), কুমিল্লার লাকসামের শ্রীয়াং গ্রামের আব্দুল আজিজের ছেলে সালেহ আহম্মেদ সাইফুল ওরফে টাকলু সাইফুল (৪০) ও নাজির হোসেন (৩৫), মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামের রমজান আলীর ছেলে মো. হুমায়ুন কবীর (৫০), মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্যকামারগাও এলাকার মেছের আলীর ছেলে শাহাদাৎ গাজী (৩৫), টাঙ্গাইলের গোয়ারিয়া উপজেলার মুসলিম মিয়ার ছেলে মো. মান্নান মিয়া (৪১), একই জেলার দেলদুয়ার উপজেলার দড়িপাড়া গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে মো. হুমায়ুন মিয়া (৩৬), টুকনিখোলা গ্রামের মো. শাহজাহান খানের ছেলে মো. শাকিল খান (৩৫), মির্জাপুর উপজেলার করোরা গ্রামের আমিনুর রহমানের ছেলে জাহাঙ্গীর মল্লিক (৪২), নীলজার এলাকার দরবেশ শিকদারের ছেলে আব্দুস সামাদ শিকদার (৪৫), ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা মাঝপাড়া এলাকার মৃত মঙ্গল সরকারের ছেলে শ্যামল সরকার (৩৫), শেরপুর জেলার নকলা থানার বানেশ্বরদী এলাকার আবুল কালামের ছেলে রিপন মিয়া (২৮)।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি