ঢাকাFriday , 5 May 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শুক্রবার চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশেও

Link Copied!

সৌরজগতে আগামীকাল শুক্রবার চন্দ্রগ্রহণ ঘটবে। আর এই চন্দ্রগ্রহণ বাংলাদেশ থেকেও দেখা যাবে।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (৪ মে) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাত ৯টা ১৪ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। রাত ১১টা ২২ মিনিটে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। রাত ১টা ৩১ মিনিটে শেষ হবে।


এদিকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, চন্দ্রগ্রহণ অবলোকন উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভবনের ছাদে শক্তিশালী টেলিস্কোপ স্থাপন করা হবে। আবহাওয়া অনুকূল অর্থাৎ আকাশ পরিচ্ছন্ন থাকলে সাধারণ নাগরিক বা দর্শকরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে এ চন্দ্রগ্রহণ দেখতে পারবে।

এ গ্রহণটি একটি উপচ্ছায়াজনিত গ্রহণ। পৃথিবীর প্রচ্ছায়াকে ঘিরে থাকা আবছা অন্ধকার অংশকে উপচ্ছায়া বলে, যা চাঁদের ওপর পড়লে গ্রহণকালে পূর্ণিমার চাঁদ কিছুটা অনুজ্জ্বল দেখা যাবে। তবে চাঁদের পূর্ণ বা আংশিক কোনোটিই পৃথিবী থেকে অদৃশ্য হবে না। পৃথিবীর অধিকাংশ জায়গা থেকে এ চন্দ্রগ্রহণ দেখা যাবে। যার মধ্যে রয়েছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি