ঢাকাMonday , 29 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় জলবায়ু সুরক্ষায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ

Link Copied!

জলবায়ু সংকট মোকাবেলা এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা, দেয়ালিকা প্রতিযোগিতা, র‍্যালি ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

#New_Classic_Event_Management

রবিবার (২৮ জুন) দুপুর ১২টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ হালদার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুজন–সুশাসনের জন্য নাগরিক (সুজন) মোংলা শাখার সভাপতি ও শিক্ষাবিদ ফ্রান্সিস সুদান হালদার।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, পরিবেশযোদ্ধা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস রণজিৎ, সাংবাদিক শফিকুল ইসলাম শান্ত, ইদ্রিস ইমন এবং পরিবেশকর্মী মেহেদী হাসান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুজয় বাইন।

বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশ জলবায়ু বিপর্যয়ের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কার্বন নিঃসরণকারী জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।

পাশাপাশি বৃক্ষরোপণ, নদী-খাল-বিল, জলাশয়, পাহাড়-পর্বত এবং জীববৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। সরকারের আহ্বানে সাড়া দিয়ে দেশজুড়ে ব্যাপক বৃক্ষরোপণেরও আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে উপস্থিত বক্তৃতা ও দেয়ালিকা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয় এবং বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

আয়োজকরা জানান, লেইস (LEIS) প্রকল্পের আওতায় পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সংকট মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি