ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের হাতীবান্ধা গ্রামে পারিবারিক কলহ এবং জমি সংক্রান্ত বিষয়ের জের সশস্ত্র হামলা অতঃপর প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
১০ এপ্রিল ২০২৩ তারিখে,আনুমানিক ০৭৩০ ঘটিকায স্থানীয় একদল সন্ত্রাসী চক্র আব্দুল্লাহ (২৮) আজিজুল (৩০) নজরুল ইসলাম (৩৫) এবং তাদের পিতা মোঃ হারিস উদ্দিন (৬৫) দা, কুড়াল, লোহার রড ও লাঠি সহকারে মোঃ মোশাররফ (পিতা : মৃত আব্দুস সালাম) এর বাড়িতে নিরস্ত্র মোশাররফ সহ তার মা-বোনের উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসী চক্র উক্ত যুবককে (মোশাররফ) কিল ঘুষি মারিয়া নীলা ফুলা জখম করে। অতঃপর আব্দুল্লাহ (২২) নামের এক যুবক বাড়ির ড্রয়ারে থাকা ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার টাকা) আত্মসাৎ করে। অন্যদিকে মোঃ আজিজুল ইসলাম (৩০) এক বোনের গলায় থাকা আট আনি ওজনের একটি স্বর্ণের চেইন জোরপূর্বক কেড়ে নেয়। এ চক্রের বাকি সদস্যরা মোশারফ এর বসতবাড়ি তে থাকা খাট, আলমারিসহ অন্যান্য আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দেয় এবং উঠোন প্রাঙ্গনে থাকা মোটরসাইকেলটি যত্রতত্রভাবে ভেঙে তার ক্ষতিসাধন করে।
হামলার এক পর্যায়ে এই সন্ত্রাসী দল তাদের প্রাণনাশের হুমকি দেয় এবং এও বলে যদি তারা আইনের আশ্রয় নেয় তাহলে তাদের লাশ গুম করে দেয়া হবে।
পরবর্তীতে মোশারফ এর মা এবং তার বোনকে প্রাথমিক চিকিৎসার জন্য ফুলপুর স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়। স্থানীয় মারফত জানা যায়, এ চক্র বহুদিন ধরে ইয়াবা ও অন্যান্য সন্ত্রাসী কার্যক্রমে প্রত্যক্ষভাবে জড়িত এবং তাদের এহেন কর্মকান্ডে স্থানীয়বাসী চরমভাবে অতিষ্ঠ। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা বা ডিজি হয়নি।