ঢাকাSaturday , 8 April 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

এমপি মন্ত্রীরা লুটের টাকায় বিদেশে বেগমপাড়া বানিয়েছে: খন্দকার আবু আশফাক

Link Copied!

আওয়ামীলীগ হচ্ছে নিশিরাতের অবৈধ সরকার। নিশিরাতের অবৈধ এই সরকারকে টেনে হেচঁড়ে নামিয়ে, পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। তারুণ্যের অহংকার তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ। বিদ্যুৎ, তেল, গ্যাস ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার (৮ এপ্রিল) বিকেলে ঢাকার দোহার উপজেলা বিএপির আয়োজনে উপজেলার কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

#New_Classic_Event_Management

আবু আশফাক আরও বলেন, এই সরকার এই দেশের বা জনগণের সরকার নয়। কারণ এই সরকার জনগগণের ভোটে পাশ করেনি। তারা জনগণের দুঃখ কষ্ট বোঝে না, জনগণের মনের ভাব বোঝে না, জোর করে এই সরকার ক্ষমতায় টিকে রয়েছে।

আবু আশফাক বলেন, ১০ হাজার কোটি টাকার পদ্মা সেতু নিয়ে গেছে ৪০ হাজার কোটি টাকায়। তাহলে বাকি ৩০ কোটি টাকা কোথায়। এই সরকারের এমপি মন্ত্রীরা জনগণের টাকা চুরি করে আজ বিদেশে বেগমপাড়া বানিয়েছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই এখন সময় হয়েছে আন্দোলনের মাধমে এই সরকারের পতন ঘটানো।


জয়পাড়া ডিগ্রী কলেজের সাবেক জিএস সেন্টু ভূইয়ার সঞ্চলনায় অবস্থান কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যবুদলের সিনিয়ার সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান বাণী, দোহার উপজেলা বিএনপির সভাপতি ও বিলাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মেছের, উপজেলা বিএনপির সহ-সভাপতি তৌহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মাসুদ পারভেজ, যুগ্ন-সম্পাদক ও মাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুছ আলীসহ উপজেলা বিএনপির সকল সহযোগী ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি