ঢাকাMonday , 6 March 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জীবনের নিরাপত্তা চেয়ে নবাবগঞ্জ ইউএনওর জিডি

Link Copied!

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মতিউর রহমান জীবনের নিরাপত্তা চেয়ে নবাবগঞ্জ থানায় জিডি করেছেন। তিনি অভিযোগ করেছেন, প্রকাশ্যে ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়েছে স্থানীয় মো. আবুল হোসেন খন্দকার।

#New_Classic_Event_Management

সোমবার এই ব্যাপারে নবাবগঞ্জ থানায় মতিউর রহমান বাদী হয়ে সাধারণ ডায়েরী করেছেন যার নং-২৬৮ তাং ৬/০৩/ ২৩ ইং

জিডিতে তিনি উল্লেখ করেন, ৫ মার্চ বিকেল ৩টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিবের অফিস কক্ষে আপীল শুনানীর সময় তাকে দেখে নেয়ার হুমকি দেয়স হয়।


ইউএনও মোঃ মতিউর রহমান বলেন, উপজেলার হযরতপুর মৌজাস্থিত সরকারে অর্পিত সম্পত্তি ব্রজ নিকেতন অবৈধ দখলমুক্ত করার পর সেখানে থাকা পালিত মালিকবিহীন হরিণসমূহ যথাযথ প্রক্রিয়ায় বন বিভাগের নিকট হস্তান্তর করি। তার আগে হযরতপুর গ্রামের আবুল হোসেন খন্দকার পিতামৃত আব্দুল আলীম খন্দকার ঢাকা জেলা কর্তৃক হরিণ পালনের লাইন্সে বিগত ২২/০১/২০২৩ ইং তারিখে স্থগিত করা হয়।

আবুল হোসেন উক্ত লাইসেন্স স্থগিত সিদ্ধান্তের বিষয়ে পুনঃবিবেচনা চেয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিবের আপিল শুনানীতে আবেদন করেন। গত ৫/০৩/২৩ ইং তারিখে বিকেল ৩টায় সচিব মহোদয়ের অফিস কক্ষে আপীল শুনানীতে আমি মতিউর রহমান বাংলাদেশ সরকারের পক্ষে উপস্থিত ছিলাম।

শুনানীর সময় আবুল হোসেন ব্যাক্তিগতভাবে আমাকে ভয়ভীতি প্রদর্শণ করেন এবং আমি কিভাবে নবাবগঞ্জ উপজেলায় চাকুরী করি সেটা তিনি দেখে নিবেন বলে জানান। ভবিষ্যতে আমার ক্ষতি করবেন বলে অভিব্যক্তি প্রকাশ করেন।

জীবনের নিরাপত্তা চেয়ে নবাবগঞ্জ ইউএনওর জিডি
নবাবগঞ্জ ইউএনওর জিডির কপি

মোঃ মতিউর রহমান ডায়েরিতে আরও উল্লেখ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এর সম্মুখে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রনালয়ের উপসচিব দিপঙ্কর কুমার চক্রবর্তীসহ বনবিভাগের শুনানী সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

এ বিষয়ে আবুল হোসেন খন্দকার বলেন, আমি ইউএনও মতিউর রহমানকে কোন প্রকার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করিনি। তিনি ইচ্ছ্বাকৃতভাবে আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি