ঢাকাFriday , 20 January 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে রেনেসাঁর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

Link Copied!

ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নে রেনেসাঁর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। “এসো মাদক ছাড়ি, মাদক মুক্ত দেশ গড়ি” এই স্লোগানে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারী রেনেসাঁ নামে এই সমাজিক সংগঠনটি গড়ে তুলেন নারিশা ইউনিয়নসহ আশেপাশের ছাত্ররা।

#New_Classic_Event_Management

শুক্রবার সকাল সাড়ে দশটায় মালিকান্দা স্কুল ও কলেজে মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অজয় কুমার রায়।

প্রধান অতিথির বক্তব্যে অজয় কুমার রায় বলেন,
আমি দেখেছি এই রেনেসাঁ নামে সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আমাদের স্কুল ও কলেজের ছাত্ররাই এই সংগঠন তৈরি করছে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তারা তাদের টিফিনের ও হাত খরচের টাকা বাচিয়ে এই সংগঠনটি পরিচালনা করেন।


তিনি আরো বলেন, আমি দেখেছি তারা তাদের সংগঠনের মধ্যেমে রোজার মধ্যে ইফতার সামগ্রী বিতরণ ,রক্তদান, পড়ার জন্য শিক্ষা উপকরণ, শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে। তাই আমি মনে করি রেনেসাঁ সব সময় মানুষের পাশে দাঁড়িয়ে ছিল এবং থাকবে।

নূর আলমের সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন, রেনেসাঁর সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান হাসান, আজিম খান,আব্দুর রহিম, জসিমউদদীন, সৌরভ,সেলিম, ছাব্বির,আলমাস,সোহান,রায়হান, সাগর হোসেন,আনিসুল রহমান সাগর, মিনহাজ, আবুল হাসান,বাসার প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি