ঢাকাSaturday , 31 December 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সভাপতি কাজী হায়াৎ মহাসচিব শাহীন সুমন পরিচালক সমিতির

অনলাইন ডেস্ক
December 31, 2022 11:57 am
Link Copied!

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২০২৪ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।এতে নতুন সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন কাজী হায়াৎ এবং মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন শাহীন সুমন।

#New_Classic_Event_Management

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ চূড়ান্ত ফলাফল তালিকা প্রকাশ করেন নির্বাচনী বোর্ড।

জানা গেছে, সভাপতি পদে কাজী হায়াৎ ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুশফিকুর রহমান গুলজার পেয়েছেন ১৩৮ভোট। অন্যদিকে ১৬০ ভোট পেয়ে মহাসচিব হিসেবে বিজয়ী হয়েছেন শাহীন সুমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন রাজু পেয়েছেন ১২০ভোট।


শুক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার সময় প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু এই নির্বাচনের চুড়ান্ত ফলাফলের তালিকা প্রকাশ করেন।

নির্বাচন কমিশনার জানান, আরও যারা নির্বাচনী হয়েছেন তারা হলেন: সহ-সভাপতি ছটকু আহমেদ (১৪৫), উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা (১৫৩), কোষাধ্যক্ষ পদে সেলিম আজম (১১৩), সাংগঠনিক সচিব শাহীন কবির টুটুল (১৯৭), আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মনি (১৮৮), সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব আব্দুর রহিম বাবু (১৬৭), প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব ওয়াজেদ আলী বাবলু (১৫১)।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইফতেখার জাহান (১৭৬), এস ডি রুবেল (১৭৮), পল্লী মালেক (২০০), বজলুর রাশেদ চৌধুরী (১৭১), মনতাজুর রহমান আকবর (১৬১), মোস্তাফিজুর রহমান মানিক (২০১), মারিয়া আফরিন তুষার (১৭০), শাহ্ আলম কিরণ (১৬৫), শাহাদাৎ হোসেন লিটন (১৫৬), সোহানুর রহমান সোহান (১৯৯)।

শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫ টায় শেষ হয় পরিচালক সমিতির ভোট গ্রহণ। এবার মোট ভোটার ছিলেন ৩৬৮ জন। তার মধ্যে ভোট প্রদান করেছেন ৩০২ জন। ৯টি ভোট বাতিল হয়েছে। এবার ১৯টি পদের বিপরীতে মোট ৪১ জন পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন আবদুল লতিফ বাচ্চু। তার সঙ্গে কমিশনার হিসেবে ছিলেন পরিচালক বিএইচ নিশান ও শামসুল আলম।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি