ঢাকাThursday , 22 December 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় তাকবির হোসেন (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-বান্দুরা আন্তঃসড়কের বান্দুরা ইউনিয়নের নিশিকান্দা ব্রীজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

নিহত তাকবির মোবাইল অপারেটর কোম্পানী বাংলালিংক’র বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতো বলে জানা গেছে।

নিহত তাকবির হোসেন উপজেলার শোল্লা ইউনিয়নের খতিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। সে রাজধানীর তেজগাঁও কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র ছিল।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে মোটরসাইকেল নিয়ে বাংলালিংক কোম্পানির বিক্রয় প্রতিনিধির কাজে বের হয় তাকবির। বেলা ১১টায় দিকে বান্দুরা ইউনিয়নের নিশিকান্দা ব্রীজের ঢালে এলে মোটরসাইকেলের সঙ্গে অপর দিক থেকে আসা শাহ্ সিমেন্ট কোম্পানির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে পিষ্ট হয়ে তাকবির ঘটনাস্থলেই মারা যায়। পরে সুযোগ বুঝে গাড়ির চালক পালিয়ে যায়।

খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে মোটর সাইকেল ও কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ জানান, অভিযোগ না থাকায় লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত কাভার্ড ভ্যান থানা পুলিশের জিম্মিতে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি