ঢাকাWednesday , 7 December 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনছে পাকিস্তান

Link Copied!

রাশিয়া থেকে কম দামে জ্বালানি তেল কিনছে ভারত। এবার সেই কাতারে যোগ দিতে যাচ্ছে পাকিস্তানও। দেশটির জ্বালানিবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক বলেছেন, পাকিস্তানের কাছে ছাড়মূল্যে অপরিশোধিত তেল, পেট্রল ও ডিজেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মস্কো। খবর দ্য ডনের।

#New_Classic_Event_Management

জ্বালানি তেল ও গ্যাসসহ নানা বিষয় নিয়ে আলোচনা করতে সম্প্রতি রাশিয়া গিয়েছিলেন মুসাদিক মালিক। ফিরে এসে সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘রাশিয়া সফরে গিয়ে আমরা প্রত্যাশার চেয়ে বেশি কিছু পেয়েছি। রাশিয়া ছাড়মূল্যে অপরিশোধিত তেল দিতে রাজি হয়েছে। তারা কম দামে আমাদের পেট্রল ও ডিজেলও দেবে।’

রাশিয়া থেকে পাকিস্তান যে কম দামে জ্বালানি তেল কেনার কথা ভাবছে তা অবশ্য মাসখানেক আগেই জানিয়েছিলেন দেশটির অর্থমন্ত্রী ইশাক দার। সে সময় তিনি ভারতের প্রসঙ্গ তুলে বলেছিলেন, ইসলামাদেরও মস্কোর কাছ থেকে এই সুযোগ নেওয়ার অধিকার রয়েছে।


এদিকে পাকিস্তানে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করতে রাশিয়া আগ্রহী বলে সংবাদ সম্মেলনে জানান মুসাদিক মালিক। তিনি বলেছেন, এ লক্ষ্যে দুটি পাইপলাইন প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এর একটি হলো ‘পাকিস্তান স্ট্রিম’।

এ ছাড়া রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে দেশটির কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে।

রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনছে পাকিস্তান

আসন্ন শীতে গ্যাসের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে পাকিস্তান। এ ছাড়া তেলসহ বিভিন্ন জ্বালানির আমদানি মূল্য পরিশোধ করতে গিয়ে ইসলামাবাদের অবস্থা নাকাল। এমন পরিস্থিতিতে রাশিয়া থেকে কম দামে জ্বালানি তেল পেলে তা পাকিস্তানের বেহাল অর্থনীতির জন্য ইতিবাচক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি