ঢাকাMonday , 5 December 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আগাম জামিন পেয়েছেন বিএনপির ২০০ নেতাকর্মী

অনলাইন ডেস্ক
December 5, 2022 11:50 pm
Link Copied!

ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় দায়েরকৃত রাজনৈতিক বিভিন্ন মামলায় বিএনপির ২০০ জন নেতাকর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেছেন। সোমবার (৫ ডিসেম্বর) হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তাদের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্র জানিয়েছে, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এক আদেশে বিএনপি নেতৃবৃন্দকে ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

#New_Classic_Event_Management

সেই সঙ্গে উল্লেখিত সময়ের পর তাদেরকে স্ব স্ব জেলা ও দায়রা আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়া হয়েছে।

বিএনপি নেতৃবৃন্দের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, এডভোকেট আব্দুল জব্বার ভূইয়া, বাংলাদেশ সুপ্রিম আইনজীবী সমিতির সহ-সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান।


আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ রুহুল আমিন সিকদার, নুরুল হুদা, রাহেমীন চৌধুরী, জুয়েল মুন্সি সুমন, নূরে আলম সিদ্দিকী সোহাগ, নাহিদুল ইসলাম, ব্যারিস্টার রবিউল আলম সৈকত প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি