ঢাকাThursday , 10 November 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে পলাতক স্ত্রীর কাছ থেকে ছেলেকে ফেরত চেয়ে বাবার আকুতি

Link Copied!

দোহারে নগদ টাকা, স্বর্ণালংকার নিয়ে প্রেমিক আলমাছের হাত ধরে পালিয়েছে এক সন্তানের জননী ববি আক্তার। সে উপজেলার নারিশা ইউনিয়নের রুইথ্যা এলাকার সৌদি আরব প্রবাসী এলেম বেপারীর স্ত্রী।

#New_Classic_Event_Management

জানা যায়, নগদ চার লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে বলে জানান ববি আক্তারের স্বামী এলেম বেপারী। এ ঘটনায় দোহার থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। এবং আমি ৩১ অক্টোবর সোমবার রাতে বিদেশ থেকে নিজ বাড়িতে আসি বলে জানান এলেম বেপারী।

পরে দিন ১ লা নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ছেলেকে স্কুলে দিয়ে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়েছেন ববি আক্তার। দুপুরের দিকে লোক মুখে জানতে পারি একই এলাকা আলম চৌধুরীর বখাটে ছেলে আলমাছের সাথে পালিয়ে গেছে। পরে দেখি আলমারিতে থাকা স্বর্ণালংকার, জামাকাপড় ও নগদ অর্থ নেই। আমি মাসে তাকে ত্রিশ হাজার টাকা করে পাঠিয়েছি। এ ছাড়া বিল্ডিংয়ের কাজের জন্য চার লক্ষ টাকা পাঠিয়েছি। আমার সবকিছু নিয়ে সে পালিয়ে গেছে। সাথে নিয়ে গেছে আমার ৯ বছরের সন্তানটাকে। আমি আমার সন্তানটা ফিরত চাই। আমি পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করি। শুধু আমার সন্তানটা ফিরত চাই।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি