ঢাকার দোহার উপজেলার জয়পাড়া এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে অবস্থিত ‘হোটেল আব্বাস’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার পরপর স্থানীয়া আগুন নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালায় এবং দোহার ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দোহার স্টেশন অফিসার মো. তামিম ও লিডার আব্দুল হাদির নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এ ঘটনায় হোটেলের তেমন কোন ক্ষতি হয়নি ।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ওই হোটেলের মধ্যে বেশ কিছু গ্যাস সিলিন্ডার মজুদ রয়েছে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় পুনরায় এ ঘটনা ঘটলে বড় ধরনের ক্ষতি আশঙ্কা রয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা করছেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আশপাশের দোকানসহ মার্কেটের বড় ধরনের ক্ষতি হতো। তবে সবার সচেতনতা ও আমাদের সঠিক সময়ে উপস্থিতি এ যাত্রায় তেমন কোন বিপদের ঘটনা ঘটেনি।