ঢাকাWednesday , 28 April 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দৈনিক আগামীর সময়ের পক্ষ থেকে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ কে দেয়া হলো স্মাট টিভি

DN BANGLA
April 28, 2021 10:38 pm
Link Copied!

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগঞ্জ ( ঢাকা), ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের ছাত্র সংসদে একটি স্মার্ট টেলিভিশন উপহার দিয়েছে দৈনিক আগামীর সময় পত্রিকা। বুধবার (২৮শে এপ্রিল) বিকেলে দৈনিক আগামীর সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক আসাদুজ্জামান উপস্থিত থেকে ৪০ ইঞ্চি একটি স্মার্ট টেলিভিশন উপহার তুলে দেন সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের ছাত্র সংসদে। এর আগে গত ২৪ এপ্রিল প্রকাশক ও সম্পাদক আসাদুজ্জামান এর বাবা মরহুম আনিস উদ্দিন আহমেদ স্যারের মৃত্যু বার্ষিকীতে দোহার নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজে দোয়া ও ইফতার মাহফিলে ছাত্র সংসদের একমাত্র বিনোদন টিভিটি এনালগ দেখে তিনি এলইডি টিভি দেওয়ার ঘোষণা দেন দৈনিক আগামীর সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক আসাদুজ্জামান। আজ ৪ দিন পর নিজে স্ব শরীরে এসে ৪০” এলইডি টিভি ছাত্র সংসদ নেতা ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন ও তার নেতা কর্মিদের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক আগামীর সময় পত্রিকার সহকারী সম্পাদক আবুল হাশেম ফকির, নিজস্ব প্রতিনিধি সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও নবাবগঞ্জ উপজেলার আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মুকলেছ, সরকারি দোহার নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ বাদল সহ আরো অনেকে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি