ঢাকাSaturday , 5 November 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে জাতীয় সমবায় দিবস পালিত

Link Copied!

সারা দেশের ন্যায় ঢাকার দোহারে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত ২০২২ পালিত হয়েছে।

#New_Classic_Event_Management

৫ নভেম্বর ( শনিবার) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে সমবায় র‍্যালি বের করে উপজেলা রতন চত্বর হয়ে দোহার নবাবগঞ্জ উইভার্স কো- অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিঃ এ এসে শেষ হয়। এর পর জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
এর পর সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।

এ সময় প্রধান অতিথি মোঃ আলমগীর হোসেন বলেন, আমি বলছি দেশ অনেক এগিয়ে গিয়েছে আমরা শুধু দেশের নাগরিক হয়ে থাকলে হবে না দেশকে আমাদের কিছু দিতে হবে। আমাদের প্রধানমন্ত্রী এ দেশ কে এগিয়ে নিয়ে যাবার জন্য রাতদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক কার্যক্রম নিয়েছে। তিনি বলেন, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিপুল সংখ্যক গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ, আয়বর্ধনমূলক প্রশিক্ষণ ও উপকরণসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে।
তিনি আরও বলেন, সমবায় আন্দোলন সরকারের লক্ষ্য পূরণে অগ্রণী ভূমিকা রাখবে। সমবায় জাতীয় অর্থনীতিতে কৃষি, মৎস্য, পশুপালন, পোশাক, দুগ্ধ উৎপাদন, আবাসন, ক্ষুদ্র ঋণ ও সঞ্চয়, কুটির-চামড়াজাত-মৃৎ শিল্প ইত্যাদি খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উন্নয়নসহ ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বিশাল অবদান রাখছে।


দোহার উপজেলা সমবায় অফিসার আরিফা বানু এর আয়োজনে ও উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মোঃ মামুন অর রশীদ এর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ -সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজজুল হক, দোহার উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ও পরিচালক বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন এর সভাপতি মোঃ নাফিজ উদ্দিন চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন দোহার পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম শুকুর, বিশিষ্ট সমাজ সেবক নুরুজ্জামান মোড়ল ও বিভিন্ন সমিতির সদস্যবৃন্দ সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি