ঢাকা জেলার নবাবগঞ্জে রাত আটটার পর দোকান খোলা রাখার অপরাধে জরিমানা।
PMO হতে গত ১৬/০৬/২০২২ প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী রাত আটটার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপনীবিতান, কাঁচাবাজার বন্ধ রাখার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা জন্য প্রাপ্ত নির্দেশনা মোতাবেক ৩১/১০/২০২২ তারিখ সোমবার নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজার, নবাবগঞ্জ বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় রাত ৯.৪০ পর্যন্ত দোকান খোলা রাখার অপরাধে ০৫ জন ব্যবসায়ীকে পৃথক ৫টি মামলায় মোট ৪,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ আঃ হালিম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নবাবগঞ্জ, ঢাকা। এই অভিযান অব্যাহত থাকবে জানায়।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।