ঢাকাTuesday , 1 November 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ট্যুরিস্ট ভিসায় ভারতে আটক ১৭ বাংলাদেশিসহ ২৭ বিদেশি

Link Copied!

ভিসা আইন ভাঙার অভিযোগে ভারতের আসাম রাজ্যে গত এক মাসে ২৭ জন বিদেশিকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১৭ জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। বাকিদের মধ্যে ৩ জন সুইডিশ এবং ৭ জার্মান নাগরিক। রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

#New_Classic_Event_Management

আসাম পুলিশের বিশেষ মহাপরিচালক (দুর্নীতি দমন শাখা) জ্ঞানেন্দ্র প্রতাপ সিং সাংবাদিকদের জানিয়েছেন, পর্যটক ভিসা নিয়ে ভারতে এসে তাঁরা ধর্মীয় সভা সমিতিতে অংশ নেন। তবে তাঁরা কেউ ধর্মান্তরকরণে অংশ নিয়েছিলেন কি না সে বিষয়ে পুলিশের কাছে কোনো প্রমাণ এখনো পর্যন্ত নেই বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, পর্যটক ভিসা নিয়ে ভারতে এসে আসামে মাদ্রাসার কাজকর্মে জড়িত থাকার অভিযোগে ১৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। তাঁদের বিরুদ্ধে ধর্মীয় সভা সমিতিতেও অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া, গত সপ্তাহের বুধবার রাজ্যের ডিব্রুগড় জেলা থেকে ৩ সুইডিশ নাগরিককে খ্রিষ্টান মিশনারিজের অনুষ্ঠানে যোগদানের অভিযোগে আটক করা হয়। পরে তাঁদের দেশে ফেরত পাঠায় আসাম সরকার।


অপরদিকে, গত সপ্তাহের বৃহস্পতিবার গোলাঘাট জেলায় খ্রিষ্টান ধর্ম প্রচারের এক অনুষ্ঠানে যোগদানের অভিযোগ ৭ জার্মান নাগরিককে আটক করে তাঁদের আসাম ছাড়তে বাধ্য করা হয়। এই ঘটনায় ভারতের ঝাড়খন্ড রাজ্যের বাসিন্দা মুকুট ভদ্রকেও আটক করেছে পুলিশ।

এই বিষয়ে আসাম পুলিশের বিশেষ মহাপরিচালক (দুর্নীতি দমন শাখা) জ্ঞানেন্দ্র প্রতাপ জানান, ধৃতদের প্রত্যেককে ৫০০ ডলার জরিমানা করা হয়েছে। কারণ তাঁরা মিশনারি ভিসা না নিয়ে পর্যটন ভিসা নিয়ে ভারতে ঢুকে ধর্মীয় প্রচারে অংশ নেন। তবে বাংলাদেশিদের বিষয়ে তিনি বিশদ কিছু জানাননি। সূত্র : এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি