ঢাকাWednesday , 26 October 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাইপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্প ভাংচুর নির্বাচনী মাইক ক্ষতি সাধন

Link Copied!

ঢাকার দোহারের রাইপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ মোচনের নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও মাইক ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

#New_Classic_Event_Management

বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন আব্দুর রশিদ মোচন। সরেজমিনে, রাইপাড়া ইউনিয়নের বাশতলা তিন রাস্তার মোড় সংযোগ সড়ক এ আব্দুর রশিদ মোচনের নির্বাচনী ক্যাম্পের চেয়ার টেবিল ভাংচুর অবস্থায় দেখা যায়।

রাইপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্প ভাংচুর নির্বাচনী মাইক ক্ষতি সাধন

এ ব্যাপারে আব্দুর রশিদ মোচন জানান, আমি গ্রামে নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলাম। আমাকে ফোনে ঘটনা জানানো হলে বাশতলা ক্যাম্পে গিয়ে আমি সব কিছু ভাংগা অবস্থায় দেখতে পাই। মাইকিং করার কাজে নিয়োজীত আমার একটি মাইক ও ছিনিয়ে নিয়ে গেছে। আমি থানায় অভিযোগ করতে গিয়েছিলাম। ওসি সাহেব আমাকে ভাংচুরের ছবি প্রিন্ট করে নিয়ে আসতে বলছেন। আমি ছবি প্রিন্ট করাতে পাঠিয়েছি। আমি উপজেলা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।


এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, আমরা ঘটনা শুনেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি